ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত

Published March 2, 2026 by admin

সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ তারেক (৪৮)। সোমবার (২ মার্চ) মানামার বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সোমবার সকালে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এই হামলায় এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত মোহাম্মদ তারেক (৪৮) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। আহত দুই বাংলাদেশির নাম জানা যায়নি।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযানে আক্রান্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত হন।

তার নাম সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮)। সালেখ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে।