এনসিপির ‘জাতীয় নারী শক্তি’র কমিটি ঘোষণা

Published March 8, 2026 by admin

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারী শক্তি’কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মনিরা শারমিনকে আহ্বায়ক, ডা. মাহমুদা মিতুকে সদস্য সচিব এবং নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠক করা হয়েছে। এই তিন নেত্রীই এনসিপির শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন।

রবিবার (৮ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ কমিটি ঘোষণা করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় তিনি বলেন, সারা দেশে জুলাইয়ে যেসব নারীর কণ্ঠস্বর হারিয়ে গেছে, তাদের খুঁজে বের করা হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠা ও অগ্রগতির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

পর্যায়ক্রমে কমিটির বাকি সদস্যদের নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি।