জবি শিক্ষককে সাময়িক বরখাস্ত

Published November 8, 2024 by admin

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে বিপক্ষে সক্রিয় অবস্থান, ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর দলের পক্ষে কলাম লেখাসহ নানা অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু সালেহ সেকেন্দারকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্তের তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় এবং সাধারণ শিক্ষার্থী ও বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির আনীত অসদাচরণ ও নৈতিক স্খলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ ধারার আলোকে এবং জবি আইন ২০০৫ এর ধারা ১১(১০) মোতাবেক সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুসালেহ সেকেন্দার জবির চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।