নতুন দফায় ইরানে ৩০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি ইসরায়েলের
ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে নতুন করে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। রবিবার চালানো এই হামলায় ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সামরিক গোয়েন্দা সংস্থার নির্দেশনায় বিমানবাহিনীর কয়েক ডজন যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। তারা ইরানের ‘সন্ত্রাসী শাসকগোষ্ঠীর’ ব্যালিস্টিক মিসাইল ইউনিট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা সম্পন্ন করেছে।
ইসরায়েল আরও জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক সদর দফতর এবং অন্যান্য ‘শাসনতান্ত্রিক লক্ষ্যবস্তু’তে তাদের এই হামলা অব্যাহত থাকবে।
সূত্র: মিডল ইস্ট আই