পিটিয়ে আহত করার পর এসকেএফ এরিয়া ম্যানেজারকে চাকরি ছাড়ার হুমকি

Published May 16, 2024 by admin

ঢাকা ট্রায়াল: এসকেএফ (ESKAYEF) ফার্মাসিটিক্যালসের সিনিয়র এরিয়া ম্যানেজার মো. জাকির হোসেনকে চাকরি ছাড়ার হুমকি দিয়েছে মৌলবাদী সন্ত্রসীরা। বৃহস্পতিবার (১৬ মে) সকালে তাকে দ্বিতীয়বার হুমকি দেওয়া হলো।

এর আগে ২০২৩ সালের ১৪ নভেম্বর রাজধানীর খামারবাড়ি এলাকায় সাত/আট জনের একটি দল মো. জাকির হোসেনকে পিটিয়ে আহত করে। মোটর সাইকেল থেকে নামিয়ে পিটিয়ে তার ডান হাত ভেঙ্গে দেওয়া হয়।

এই ঘটনায় দীর্ঘদিন চিকিৎসা নিয়ে ছুটি শেষে চাকরিতে যোগ দেওয়ার পর আজ বৃহস্পতিবার (১৬ মে) সকালে তাকে আবারও হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।

জানা গেছে, জাকির হোসেন এসকেএফ ফার্মাসিটিক্যালস -এর ঢাকা মহানগররীর মগবাজার এরিয়া ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আদাবর থানা কমিটির কার্যকরী সদস্য।

এসকেএফ ফার্মাসিটিক্যালস -এর সিনিয়র এরিয়া ম্যানেজার অফিসার মো. জাকির হোসেনকে ঢাকা ট্রায়ালকে বলেন, চাকরির শুরু থেকে চাকরি ছাড়ার হুমকি দিয়ে আসছিলো কিছু লোক। ২০২৪ সালে যখন আমাকে পিটিয়ে আহত করলেও অফিসিয়াল জটিলতা ও নিরাপত্তার স্বার্থে ঘটনানাটি গোপন রাখি। সডক দুর্ঘটনা বলে আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি। অফিসিয়াল জটিলতার কারণে থানায় মামলা করতে পারিনি। ছুটির পর চাকরিতে যোগ দিলে বিএনপির সন্ত্রাসী ও মৌলবাদী গোষ্ঠীর সাত-থেকে আট জন আমাকে নতুন করে হুমকি দিয়েছে, আমি যেনো চাকরি ছেড়ে দেই।

মো. জাকির হোসেন অভিযোগ করেন, পিটিয়ে আহত করার ঘটনা অফিসকে জানালে অফিস কোনও ব্যবস্থা নেয়নি। অফিস ফরয়ার্ডিং ছাড়া থানা রামনা থানা পুলিশ মামলা নেয়নি। ফলে আমি সড়ক দুর্ঘটনা বলে ইসলামিক ব্যাংক হাসপাতালে প্রথমে চিকিৎসা নেই, পরে গ্রিন লাইফ হাসপাতালে অপারেশন করে সুস্থ হই।

/এসএম/১৬/ ০৫/২০২৪/