বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকায় অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ঢাকায় অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রীসহ বিতরণ করেছে।এছাড়া বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ মার্চ) ইফতারের আগে ঢাকার আগারগাঁও এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে ২০-২৫ জন আওয়ামী লীগের উপ-কমিটির নেতাকর্মীরা।
ঢাকার রমনা কালিমন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মন্দির কমিটির সাবেক সভাপতি উৎপল সাহা। এছাড়া নিষিদ্ধ ছাত্রীগের নেতাকর্মীরা রাজধানীর একটি রেস্টুরেন্টে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
খাদ সামগ্রী বিতরণ শেষে সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, আজ এমন এক পরিস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করতে হচ্ছে যখন অবৈধ ইউনূস সরকার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে অবৈধ অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। অথচ দেশের স্বাধীনতাকামী সিংহভাগ জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই আমরা সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ অনতিবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
খাদ্য সামগ্রী বিতরণের সময় সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসাইন,নাসিম আল মোমিন রূপক, এস এম আব্দুর রহিম,এনামুল হক প্রিন্স,আমিরুল ইসলাম, মো. রুহুল আমিন, ওমর ফারুক, মিজানুর রহমান জনি, ডা. তুষার, ডা. নিটোল, এন আই সৈকত, নুরুন্নবী রাজু উপস্থিত ছিলেন।
/এমএইচপি/