ভোটকেন্দ্রে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন পোলিং অফিসার, হাসপাতালে মৃত্যু

Published February 12, 2026 by admin

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে প্রাণ হারিয়েছেন মো. মোজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মোজাহিদুল ইসলাম সরাইলের হালুয়াপাড়ার বাসিন্দা। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামীম আল মামুন জানান, , সকালে কেন্দ্রের ২ নম্বর বুথে দায়িত্ব পালন করছিলেন মোজাহিদুল। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থতা অনুভব করলে কেন্দ্রের বাইরে যান। একপর্যায়ে তিনি বাইরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় অন্যরা তাকে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে আমরা মর্মাহত।

/এসএ/