লন্ডনে হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার, ‘আওয়ামীকরণের’ অভিযোগ

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (৭ মার্চ) লন্ডনে পৌঁছে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

কমনওয়েলথের একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে শনিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, “আবিদা ইসলাম লন্ডনের বাংলাদেশ হাইকমিশনকে অনেকটা ‘আওয়ামীকরণ’ করে রেখেছিলেন। বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় তাকে এই পদ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে অভ্যর্থনা
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে অভ্যর্থনা

পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম ১৫তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার)-এর মাধ্যমে চাকরিতে যোগ দেন। কর্মজীবনে তিনি লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতার বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরেও বিভিন্ন উইংয়ে তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে অভ্যর্থনা জানানো হয়।

 

Leave a Reply